
এম.এ রাশেদ (বগুড়া)জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে শুরু হয়েছে অভিনব পরিবহন চাঁদাবাজি। শ্রমিক-মালিক সংগঠনের নাম ব্যবহার না করে রশিদে ব্যবহার করা হচ্ছে শুধু বাঘ, হরিণ আর পাখির ছবি। এরা শহরের বিভিন্ন পয়েন্টে অবাধে চাঁদাবাজি করলেও যেন দেখার কেউ নেই।
অনুসন্ধানে জানা গেছে, শেরপুর পৌর শহরের ধুনট মোড়, তালতলা, করতোয়ী নদীর ব্রীজ, বাসষ্ট্যান্ড, পুন্নাতলা, কলেজ রোড, মহিপুর, ফুলবাড়ী ঘাটপাড় সহ বেশ কয়েকটি এলাকায় এ ধরনের রশিদ ব্যবহার করে বিভিন্ন ধরনের পরিবহন থেকে চাঁদা আদায় করছে এক শ্রেণির লোক। তারা অটোভ্যান, রিক্সা, ভটভটি, পাওয়ার টিলার, ট্রলি, ট্রাক, পিকআপ থেকে জোরপুর্বক ২০থেকে ৫০ টাকা আদায় করছে। অথচ সেদিকে যেন কারও দৃষ্টি নেই।
শহরের ধুনট রোড তালতলা এলাকার গোপাল ও করতোয়া ব্রীজ এলাকার রহমতুল্লাহ জানান, করোনা ভাইরাসের কারণে সমিতির নামে চাঁদা তোলা নিষেধ থাকায় এ ধরনের রশিদে টাকা তোলা হচ্ছে।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী