
আরিফুল ইসলাম(আরিফ) ময়মনসিংহ, ভালুকা,প্রতিনিধি: ভালুকায় কাউন্সিলর আলহাজ্ব মোঃ আসাদুর রহমান কিরণের মহতি ও মানবিকতায় বিনামূল্যে অসহায় হতদরিদ্র প্রদীপবাবুকে অটো রিক্সা প্রদান করা হয়েছে।উপজেলার ৭নং মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৩নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মোঃ আসাদুর রহমান কিরণের মানবিকতায় নিজস্ব আর্থিক সহযোগিতায় ৭নং মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে বর্তা গ্রামের অসহায় হতদরিদ্র প্রদীপবাবু কে আর্থিক উপার্জনের মাধ্যমে পরিবার নিয়ে চলাচল করার সুবিধার জন্য একটি নতুন চার্জার চালিত অটো রিক্সা প্রদান করা হয়।
এ সময় ৭নং মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস.এম.আকরাম হোসাইন,ইউপি সদস্য আঃ খালেক,ইউপি সদস্য এফ.এম.আসমত আলী,ইউপি সচিব সফিকুল ইসলাম,মোঃ কবির হোসেন,মহিলা ইউপি সদস্য শিউলি সহ আ’ লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।কিছু দিন পূর্বে প্রদীপ বাবুর ছেলে পানিতে পরে মারা যায়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২