
কুমিল্লা উত্তর প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নে সাংবাদিক বাবুল আহমেদ কে চেয়ারম্যান প্রার্থী হিসাবে দেখতে চায় অত্র ইউনিয়নেব জনগন । আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভিটিকান্দি ইউনিয়নের সর্বস্তরের জনগনের নিকট সম্ভাব্য যোগ্য প্রার্থী হিসাবে জানতে চাইলে তারা জানান সাংবাদিক বাবুল আহমেদের বিকল্প নাই । তিনি একজন ভদ্র, সৎ ও ন্যায়নীতি পরায়ন মানুষ । তাঁর মধ্যে কোন প্রতিহিংসা বা বৈরিতা নাই । সকলের সাথে সম্পর্ক বজায় রেখে মিলেমিশে চলার চেষ্টা করেন তিনি । তাঁর মধ্যে ন্যায় নীতি, মানুষের প্রতি দায়িত্ববোধ অপরিসীম ভালবাসা রয়েছে । তিনি ক্রীড়া ও শিক্ষানুরাগী । তিনি সদা হাস্যোজ্জল সব সময় সকলের সাথেই সৌহার্দপূর্ণ আচরন করেন । তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে সন্ত্রাস ও মাদক নির্মূলসহ ভিটিকান্দি ইউনিয়নে জনগনের মাঝে একে অপরের প্রতি যে দুরত্ব ও বৈরিতা রয়েছে তা কমে আসবে এবং সামাজিক অবক্ষয় দুর হবে বলে অত্র ইউনিয়নের জনগনের কাছে জানা যায় ।
এ ব্যাপারে সাংবাদিক বাবুল আহমেদের কাছে জানতে চাইলে তিনি জানান হোমনা তিতাসের গনমানুষের নেত্রী আমাদের প্রান প্রিয় অভিবাবক সেলিমা আহমাদ মেরী এমপি মহোদয় ও ভিটিকান্দি ইউনিয়নের জনগন চাইলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি প্রার্থী হবো ইনশাল্লাহ । তাছাড়া জেলা ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি/ সাধারণ সম্পাদক ও তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকারও রয়েছেন । সর্বোপরি দলীয় সিদ্ধান্তের বাহিরে তিনি কোন কর্মকান্ড করবেন না বলে সাফ জানিয়ে দেন । তাঁহার রাজনৈতিক পরিচয় জানতে চাইলে তিনি আরোও জানান আওয়ামী পরিবারে আমার জন্ম এবং পারিবারিকভাবেই আমি আওয়ামীলীগ করি । দুই/একজন ব্যতিত আমারে পুরো বংশধরদের মাঝে ভিন্ন মতাদর্শের কোন সদস্য নাই । প্রয়াত মরহুম শামসুল হক চেয়াম্যান ভিটিকান্দি ইউনিয়ন আওয়ামীগের প্রতিষ্ঠাতা সভাপতি আমি তাঁহারই বংশধর এবং তাঁহার অনুপ্রেরনা ও হাত ধরেই আওয়ামীগের রাজনীতিতে সক্রিয় হই। আমার বাবাও একজন বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী ছিলেন । ১৯৯১ সনের জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ছাত্র রাজনীতি সম্পৃক্ত হই এবং দল যখন পরাজিত হয় বিভিন্ন মামলা হামলার শিকার হয়ে এবং জীবিকার তাগিদে বিদেশে পারি জমাই এবং সেখানে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি তৎকালীন জামাত-বিএনপি সরকারের দু:শাসনের বিরুদ্ধে দলীয় কাজে সাংগঠনিক তৎপরতা শুরু করি । মামলা হামলার শিকার হয়ে সংযুক্ত আরব আমিরাতে পারি দেওয়া অনেক নেতৃবৃন্দকে আশ্রয় দেই এবং সহযোগীতা করি এবং সংযুক্ত আরব আমিরাত আওয়ামীলীগের প্রাদেশিক শাখার সাংগঠনিক সম্পাদক ও পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাত শাখার সহসভাপতির দায়িত্ব পালন করি
২০০৬ সালে ভিটিকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করি এবং বর্তমানে আমি উপলেজা আওয়ামীলীগের সদস্য ।
তিনি মসজিদ মাদ্রাসাসহ সামাজিক বিভিন্ন কর্মকান্ডে জরিত রয়েছেন বলেও এলাকা সুত্রে জানা যায় । ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাতের তাঁহার কফিলের সহযোগিতায় বিদেশী অর্থায়নে ভিটিকান্দি ইউনিইনের বিভিন্ন গ্রামে চারটি মসজিদ ও একটি মাদ্রাসা নির্মান করেন । নিজ এলাকা ছাড়াও নারায়নগন্জ, মুরাদনগর, নবীনগর ও বুড়িচংয় আরোও চারটি মসজিদ একই সহযোগীতায় নির্মানাধীন রয়েছে ।

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার
নিত্যপণ্যে কর কমানোর কথা বিরোধীদল বলছেনা, বিশেষ শ্রেণির স্বার্থই তাদের কাছে বড় – প্রধানমন্ত্রী