
এম.এ রাশেদ (বগুড়া) জেলা প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে ৪র্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কাহালু থানা পুলিশ। বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের প্রতাপপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আসামী মোকছেদ আলীকে (৫৫) গ্রেপ্তার করে পুলিশ। মোকছেদ আলী কাহালু প্রতাপপুর গ্রামের মৃত লইমুদ্দিন প্রামানিকের ছেলে।
এর আগে বুধবার সকালে কাহালু থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা করেন ভুক্তভোগি ছাত্রীর বাবা। মামলা বলা হয়েছে, গতকাল মঙ্গলবার রাতে ওই ছাত্রীর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন মোকশেদ আলী। এ সময় ভুক্তভোগি ছাত্রীর এক বান্ধবী বিষয়টি দেখে চিৎকার করে। তার চিৎকারে ভয় পেয়ে পালিয়ে যান মোকশেদ।
জানতে চাইলে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম বলেন, অভিযুক্ত মোকশেদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী