হোম » প্রধান সংবাদ » শহীদ আইভি রহমানের সমাধিতে জেলা ছাত্রলীগ নেতা আফজালের শ্রদ্ধা নিবেদন।

শহীদ আইভি রহমানের সমাধিতে জেলা ছাত্রলীগ নেতা আফজালের শ্রদ্ধা নিবেদন।

ময়মনসিংহ,(ভালুকা): শহীদ আইভি রহমানের সমাধিতে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ নেতা হুসাইন মুহাম্মদ আফজাল ২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী,বর্তমান প্রধানমন্ত্রী,দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা কে হত্যার উদ্দেশ্যে ভয়াল গ্রেনেড হামলায় নিহত শহীদ আইভি রহমান সহ সকল শহীদের প্রতি দোয়া কামনা সহ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ শরীফ আহমেদ এমপির একমাত্র আস্তা-বাজন,ময়মনসিংহ জেলা ছাত্রলীগের অন্যতম নেতা হুসাইন মুহাম্মদ আফজাল ২০০৪ সালের ২১শে আগস্ট জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ভয়াল গ্রেনেড হামলায় নিহত শহীদ আইভি রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

 

জেলা ছাত্রলীগ নেতা হুসাইন মুহাম্মদ আফজাল জানান,২০০৪ সালের ২১শে আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাসবিরোধী মিছিলপূর্ব এক শান্তিপূর্ণ সমাবেশে ঘাতকের দল বর্বরোচিত গ্রেনেড হামলা চালায় ও গুলিবর্ষণ করে।এই ন্যাক্কারজনক গ্রেনেড হামলায় বেগম আইভী রহমান গুরুতর ভাবে আহত হন।সম্মিলিত সামরিক হাসপাতালে ৪দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে ২৪ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।এ ঘটনায় অনেকে হতাহত হয়।আমি সকল শহীদদের বিদেহী আত্তার দোয়া ও মাগফেরাত কামনা করছি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!