
গোলাম রব্বানী দুলাল,আদমদিঘী উপজেলা প্রতিনিধি : গত মঙ্গলবার বিকেলে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার দৈনিক চাল বাজারের কামাল হোসেন নামে এক ব্যবসায়ীর দোকান ঘর থেকে ১১৭ বস্তা চাল উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মাহবুবা হক এই অভিযান পরিচালনা করেন।
জানা যায়, গত মঙ্গলবার সান্তাহারে তালিকাভুক্ত ও কার্ডধারী ৩১৫ জনের মাঝে চলতি আগস্ট মাসের ভিজিডি’র চাল বিতরণ করা হয়। কার্ডধারী ভোক্তারা চাল নিয়ে আশপাশে অবস্থান করা চাল ব্যবসায়ীদের নিকট বিক্রি করে দেয়। এরপর ভ্যান যোগে নিয়ে গিয়ে মজুদ করেন চাল বাজারের কামাল হোসেনের একটি দোকন ঘরে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় ওই গুদাম তালা বদ্ধ থাকায় পুলিশের সহায়তায় তালা ভেঙ্গে ১১৭ বস্তায় চাল জব্দ এবং গুদাম সিলগালা করা হয়।
এ ব্যাপারে সহকারি কমিশনার (ভুমি) মাহবুবা হক জানায়, এই ঘটনায় আদমদীঘি থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ বাদী হয়ে চাল ব্যবসায়ী শহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২