হোম » প্রধান সংবাদ » বগুড়ার শেরপুরে খানপুর ইউনিয়নে স্যাটেলাইট ক্লিনিকে চেয়ার-টেবিল বিতরণ

বগুড়ার শেরপুরে খানপুর ইউনিয়নে স্যাটেলাইট ক্লিনিকে চেয়ার-টেবিল বিতরণ

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে খানপুর ইউনিয়নের উদ্যোগে স্যাটেলাইট ক্লিনিক এ চেয়ার টেবিল ও ফগি মেশিন বিতরণ করা হয়েছে। গত ২৬ আগষ্ট বুধবার সকালে ইউনিয়ন পরিষদে এলজিএসপি-৩ প্রথম পর্যায় প্রকল্পের আওতায় ৪নং খানপুর ইউনিয়নের বড়িতলী ও চৌবাড়িয়াসহ ৫টি স্যাটেলাইট ক্লিনিক এ ১০টি করে চেয়ার ও ১টি করে টেবিল ১টি ফোকার মেশিন মেডিসিনসহ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঞ্জু, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এফএসিএমও রনজিত কুমার তালুকদার, পরিবার কল্যাণ পরিদর্শিকা গোলে আফরোজা বেগম, ভীমজানি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল করিম চাঁন, ইউপি সদস্য খলিরুর রহমান, রেজাউল করিম, নুরুল হক, মোজাফ্ফর , ওমর আলী, আজিজুল হক, রানু বেগম, ফুলেরা খাতুন, ইউনুস আলী এলএলবি, খানপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ প্রমুখ।

 

অনুষ্ঠানে গজারিয়া বড়িতলীর এফডাবস্নুএ রেনুকা বেগম ও চৌবাড়িয়ার এফডাবস্নুএ আনার কলির হাতে উক্ত চেয়ার, টেবিল ও ফোগার মেশিন হস্তান্তর করেন অতিথিবৃন্দ। বিতরণ শেষে ইউনিয়ন পরিষদ চত্তরে মশোক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঞ্জু।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!