
এম.এ রাশেদ (বগুড়া) জেলা প্রতিনিধিঃ বগুড়া গাবতলী- সোনাতলা রোডের নারুয়ামালা এলাকায় অজ্ঞাত এক যুবক অচেতন অবস্থায় পরে আছে। আর মানবিক দৃষ্টিকোন থেকে এলাকার সচেতন জনসাধারন যুবকটি পরিবারের কাছে পৌছে দেয়ার উদ্যোগ নিলেও নাম পরিচয় বলতে না পারায় তা সম্ভব হয়ে উঠছেনা। ফলে সকলেই দুঃখ প্রকাশ ছাড়া করার কিছুই খোজে পাচ্ছেনা।
মঙ্গলবার ২৫ আগষ্ট গাবতলী থানার ওসি জানান, সংবাদ পেয়ে পুলিশ যুবকটিকে উদ্ধার করে গোসল করিয়ে দিয়ে খাবারের ব্যবস্থা করে এবং শারীরিক অসুস্থতার জন্য তাকে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু হাসপাতাল থেকে পালিয়ে সে আবারও রাস্তায় পড়ে থাকতে দেখাযায়। পুলিশের ধারনা যুবকটি মানসিক ভারসাম্যহীন।
আর স্থানিয়রা জানায়, অতিরিক্ত নেশাজাতীয় দ্রব্য খাওয়ার কারনে যুবকটি স্মৃতিশক্তি হারিয়ে ফেলতে পারে। তাই সে নাম পরিচয় বলতে পারছেনা। তবে কোন পরিবারে লোক হারিয়ে গেলে সেখানে খোজ নিয়ে দেখতে পারেন।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা