হোম » প্রধান সংবাদ » দাগনভূঞায় উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। 

দাগনভূঞায় উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। 

মোঃ আবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা প্রতিনিধিঃ দাগনভূঞায় উপজেলা প্রশাসনের আয়োজনে সমস্যা ও সমাধান বিষয় নিয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলার অফিসার্স ক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী।
প্রধান বক্ত্য হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন। এছাড়াও উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী, সহকারী কমিশনার (ভূমি) মাসুমা জান্নাত, দাগনভূঞা থানা অফিসার ইনচার্জ আসলাম শিকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুবাইয়েত বিন করিম, সমাজ সেবা কর্মকর্তা আবদুর রহমান, কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান ও সদস্যগণ।
প্রধান অতিথি লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সম্যার কথা শুনেন এবং তা সমাধানের আশ্বাস প্রদান করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!