হোম » প্রধান সংবাদ » বদলগাছীর হলফলা বিলের জলাবদ্ধা নিরসন করলেন ইউএনও

বদলগাছীর হলফলা বিলের জলাবদ্ধা নিরসন করলেন ইউএনও

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ বদলগাছীর আধাইপুর ইউনিয়নের হলফলা বিলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন করলেন ইউএনও মুহাঃ আবু তাহির। আনন্দিত এলাকাবাসী। সরজমিনে তথ্য সংগ্রহকালে এলাকার প্রবীন মানুষদের কাছ থেকে জানা যায়, এ বিলটি একসময় কহর দরিয়া নামে পরিচিত। কালের বিবর্তনে এই কহর দরিয়া ভরাট হয়ে যায়। যা বর্তমানে হলফলা বিল নামে পরিচিত। এ বিলের প্রায় মাঝামাঝি জায়গা দিয়ে পানি নিষ্কাশনের জন্য প্রায় ২৫/৩০ বছর পূর্বে একটি খারি (ক্যানেল) ছিল। অত্র এলাকার পানি ঐ ক্যানেল হয়ে বৈকুন্ঠপুর সুইচগেট দিয়ে ছোট যমুনা নদীর সংগে মিলিত হয়।

উপজেলার চাঁপাইনগর, চকবনমালী, সাদিশপুর, মুক্তিনগর, কামালপুর, মাদবপাড়া, নিউ রসুলপুর, বিষ্ণুপুর, সেনপাড়া ও জগনাথপুর, কার্ত্তিকাহার সহ আশপাশ এলাকার পনি নিস্কাশনের এক মাত্র পথ হলফলা বিলের খারি। সেখানে প্রায় ৭/৮ বছর আগে খারি বন্ধ করে দিয়ে মালিকানা পুকুর খনন করা হয়। বন্ধ হয়ে যায় পানির গতিপথ। পুকুরের মালিক জগনাথপুর গ্রামের মৃত. মজিবরের ছেলে সেনাবাহীনির অবসরপ্রাপ্ত মোস্তফা, মৃত. সিরাজ উদ্দীন এর ছেলে ফাইয়ার সার্ভিসের অবসর প্রাপ্ত কর্মকর্তা সুলতান, মৃত. রুপচাঁন মন্ডালের ছেলে গুণি তারা ইউএনওর প্রস্তাবে একত্বতা ঘোষনা করেন।

এই পানি নিস্কাশন না হওয়ায় বর্ষা মৌসুমে প্রায় ৯ শ থেকে ১ হাজার বিঘা জমিতে কোন ফসল চাষাবাদ হতো না। এ কারণে ঐসব জমির মালিকরা পানি নিস্কাশনের ব্যবস্থার জন্য দীর্ঘ দিন থেকে স্থানীয় আধাইপুর ইউপি চেয়ারম্যানের কাছে বারবার অভিযোগ করে আসছে। অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় ইউপি চেয়ারম্যান পুকুর মালিকদের সংগে বারবার সমাধানের চেষ্টা করে সমাধান না হওয়ায় ঐসব এলাকার কৃষকরা হলফলা বিলের পানি নিস্কাশনের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি আবেদন করেন। পরে ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী উপজেলা নির্বাহী অফিসারের কাছে মৌখিক আবেদন জানান।

সমস্যাটি জানার পরে উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির গত শুক্রবার সকাল সাড়ে ১০ টায় সরেজমিনে গিয়ে পানি নিস্কাশনের জায়গাটি পরিদর্শন করেন এবং পুকুর মালিকদের সাথে কথা বললে তারা পানি নিষ্কাশনের পথ খুলে দেওয়ার আশা ব্যক্ত করেন।  এবিষয়ে সেনপাড়া গ্রামের তপন কুমার মন্ডল, জগন্নাথপুর গ্রামের আব্দুর রহমান, আজাহার আলী, রসুলপুর গ্রামের বিশ্বনাথ পাহান, লক্ষিন্দর, যতিন পাহানসহ স্থানীয় কৃষকরা বলেন, প্রায় ২৫/৩০ বছর পূর্বে আমাদের বিলের পানি নিষ্কাষনের জন্য একটি খারি ছিল। ইউএনও মহোদয়ের সহযোগিতায় বিলের পানি নিষ্কাষনের ব্যবস্থা করায় আজ আমরা খুবই আনন্দিত। এখন হতে আমরা বছরে দুটি ফসল ফলাতে পারবো।

আধাইপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী বলেন, হলফলা বিল দিয়ে অত্র এলাকার মাঠের পানি নিস্কাশন হতো। কিন্তু গত ৭/৮ বছর আগে ঐবিলের খারিটি বন্ধ করে পুকুর খননের কারণে পানি নিস্কাশনের পথ বন্ধ হয়ে যায়। তারপর থেকে নিচু জায়গা জমিতে বর্ষা মৌসুমে কোন ফসল চাষাবাদ হতোনা। তাই ঐ এলাকার কৃষকরা পানি নিস্কাশনর জন্য বারবার আমার কাছে এসেছে কিন্তু কোন সমাধান হয়নি। অবশেষে ইউএনওর সহযোগিতায় বিষয়টির অবসান ঘটে।

উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির বলেন, এলাকাবাসী ও ইউপি চেয়ারম্যানের অভিযোগের প্রেক্ষিতে আমি সরেজমিনে গিয়ে দেখি পুকুর খননের কারনে পানি নিষ্কাশনের খারিটি বন্ধ হয়ে আছে। ঐ সব পুকুর মালিকদের ডেকে তাদের সাথে কথা বললে তারা একটি পুকুর ভেঙ্গে খারিটি পূর্ণ সংযোগ করে দেওয়ার কথা দেন। সেই কথা মতো ২৪ আগষ্ট সোমবার দুপুর ১২টার দিকে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে খারিটির পূর্ণ সংযোগ করেন। আশা করি এখন সুবিধামত সময়ে পানি নিষ্কাশন হবে এবং এলাকাবাসী এর সুফল পাবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!