
মোস্তাফিজুর,নাটোর প্রতিনিধি: গুরদাসপুর, নাটোর কণ্ঠ: নাটোরের গুরুদাসপুর উপজেলায় ২ কেজি গাঁজাসহ ২ যুবককে আটক করেছে RAB -5 এর একটি দল। উপজেলার চন্দ্রপুর তুলোধোনা গ্রাম থেকে তাদের আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও সাত হাজার ৪০০ টাকা জব্দ করা হয়। আটকৃতরা হচ্ছেন নাটোর সদর উপজেলার গোকুল নগর গ্রামের মাদুল মৃধার ছেলে মেহেদী হাসান ও অপরজন গুরুদাসপুর সাধুপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে আরিফুল ইসলাম। গত রাতে তাদের আটক করা হয়।
RAB – 5 এর কোম্পানি কমান্ডার এএসপি রাজিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে চন্দ্রপুর তুলাধুনা গ্রামে অভিযান চালায় RAB -5 এর একটি দল। এ সময় মাদকসহ তাদের হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা গাঁজার ব্যবসা করে বলে স্বীকার করেছে। এ বিষয়ে গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা