হোম » প্রধান সংবাদ » বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবক নিহত

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবক নিহত

আব্দুল ওয়াদুদ, শেরপুর (বগুড়া) থেকে : বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন এক যুবক (৩০) নিহত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকালে মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

 

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প এসআই আশরাফুল ইসলাম জানান , ভারসাম্যহীন যুবক মির্জাপুর বাজার এলাকায় দীর্ঘদিন যাবত থাকত। সকালে রাস্তার পার্শে¦ দিয়ে হাটাছিল এ সময় অজ্ঞাতনামা একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!