হোম » প্রধান সংবাদ » জুড়ীতে দূর্গা মন্দিরে চুরির ঘটনায় জড়িত ৫ জন আটক

জুড়ীতে দূর্গা মন্দিরে চুরির ঘটনায় জড়িত ৫ জন আটক

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই চা বাগানের দূর্গা মন্দিরে চুরির ঘটনায় জড়িত ৫ জনকে আটক করেছে করেছে পুলিশ। রোববার ২৩ আগস্ট আসামীদের কে গ্রেফতার করে আদালতে পাটিয়েছে জুড়ী থানা পুলিশ।

পুলিশ জানায়, ২১  আগস্ট রাতে কুচাই চা বাগানে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান দূর্গা মন্দিরের তালা ভেঙ্গে উপাসনালয়ের বেশ কিছু খাসার মালামাল চুরি করে জড়িতরা। ঘটনার পরদিন মন্দির পরিচালনা কমিটির সভাপতি জগজীবন নায়েক থানায় অভিযোগ দায়ের করলে গোপন সূত্রের ভিত্তিতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করলে জুড়ী থানা পুলিশ তাদেরকে আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা, পূর্ব জুড়ী ইউনিয়নের দূর্গাপুর গ্রামের রবাই মিয়ার পুত্র কামরুল ইসলাম (২৭), উত্তর জামকান্দি গ্রামের মৃত ইয়াছিন আলীর পুত্র শিপন আহমদ(২২), একই গ্রামের মৃত আং সাত্তারের পুত্র সোহেল মিয়া (২২), পূর্ব গোয়ালবাড়ী গ্রামের লাল মিয়ার পুত্র আং জলিল (৩০) এবং গোয়ালবাড়ী ইউনিয়নের রুপাছড়া গ্রামের আং হান্নানের পুত্র জসিম উদ্দিন (৩০)।

জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, গ্রেফতারকৃত আসামীদের স্বীকারোক্তিতে উত্তর জামকান্দি গ্রামের আসামী সোহেল আহমদ এর বসতবাড়ি হইতে চোরাইকৃত কাসার কিছু মালামাল এবং তালা কাটার সাঁড়াশি জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীগণ প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মন্দিরের চুরির ঘটনায় জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে। পুলিশ আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!