
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে একই সংগে ৩ জমজ সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধু মারুফা। সন্তান জন্মের পরপরই হতদরিদ্র মা-বাবা সন্তানদের নিয়ে দিশাহারা হয়ে পড়েছে। সরজমিনে তথ্য সংগ্রহকালে পারিবারিক সূত্রে জানাযায়, গত ১৭ ফেব্রুয়ারী রাজধানীর একটি বে-সরকারী হাইকেয়ার ক্লিনিকে সিজার করে এই গৃহবধুর ফুটফুটে ২পুত্র ও ১ কন্যা সন্তানের জন্ম দেয়।
জমজ সন্তানের মা মারুফা বানু উপজেলার কোলা ইউনিয়নের কয়াভবানীপুর সোনারপাড়া গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী। ঐ শিশু সন্তানদের পিতা একজন পোশাক শ্রমিক। জন্মের পর মা-বাবা শিশু সন্তানদের নাম রেখেছে মুক্তাদির রহিম মাহির, মশিউর রহমান মুহিত ও মালিহা আফরিন। দরিদ্র পিতা-মাতা ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করে কোন রকমে জীবিকা নির্বাহ করত। এমতাবস্থায় করোনা মহামারির শুরুতে তাদের সংসারে নতুন ৩জন অতিথির আগমন ঘটে। কোভিট-১৯ এর কারনে পোশাক কারখানা বন্ধ হওয়ায় তাদের সন্তানদের ভরনপোষণ যোগাতে ব্যর্থ হয়ে তারা গ্রামের বাড়ী উপজেলার কয়াভবানীপুর গ্রামে ফিরে আসে।
কর্মহীন হয়ে পড়ে শিশু সন্তানদের পিতা। কর্মহীন আব্দুল মান্নান তার স্ত্রীসহ শিশু সন্তানদের মুখে খাবার তুলে দিতে হিমসিম খাচ্ছে। জমজ সন্তানের মা মারুফা বলেন, ঢাকায় ৬ মাস পূর্বে প্রাইভেট ক্লিনিকে সিজার করে আমার জমজ ৩ সন্তান হয়। এমনিতে আমরা গরিব, অভাব অনটনের সংসার অন্যদিকে করোনা ভাইরাসের কারনে কর্মহীন আমার স্বামী। যেখানে সংসার চালাতে কষ্ট হচ্ছে সেখানে ৩ জমজ সন্তানের ভরণপোষন ও খাবার দিতে বেকায়দায় পড়েছি। এমন পরিস্থিতি দেখে আমাদের ওয়ার্ডের মেম্বার শাহিন কিছু শিশু খাদ্য দিয়েছে। প্রতিবেশীরা জানান, গরীবের ঘরে এই ৩ শিশুর জন্ম হয়েছে।
শিশুদের নিয়ে তাদের অনেক কষ্টেয় কাটছে তাদের জীবন। সরকারী কোন সুযোগ সুবিধাও পায় না। স্থানীয় চেয়ারম্যান, উপজেলা প্রশাসন ও সমাজের বিত্তবান সহদ্বয় ব্যক্তি যদি এই পরিবারে প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন তা হলে হয়ত শিশুরা বেড়ে ওঠার সুযোগ পাবে। এ বিষয়ে ২২ আগষ্ট শনিবার কোলা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন এর সংগে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি কয়েকদিন আগে ঐ জমজ সন্তানদের কথা শুনেছি তবে আমার সাধ্যমত ঐ পরিবারকে সহযোগিতা করব।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান