
জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: মুজিব শতবর্ষ উপলক্ষে নওগাঁ সদর মডেল থানায় মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। মুজিব শতবর্ষ উপলক্ষে গতকাল রবিবার বেলা ১১টার সময় নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম নিজ উদ্বেগে জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণের অংশ হিসাবে নওগাঁ সদর মডেল থানার পুকুরে ৩০ কেজি মাছের পোনা অবমুক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন, অফিসার ইনচার্জ( তদন্ত) ফয়সাল বিন আহসান, অফিসার ইনচার্জ( অপারেশন) তাজমিলুর রহমান, সেকেন্ড অফিসার নাজমুল জান্নাত শাহ্ সহ আরো অনেকেই।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২