
মো : তারিকুর রহমান চুয়াডাংগা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানাধীন মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্য আব্দুল হান্নান মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৩শে আগস্ট) সকাল ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। আব্দুল হান্নান কুষ্টিয়া জেলার দৌলৎপুর উপজেলার ইউসুফপুর গ্রামের রিকাত আলীর ছেলে।
মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্য আব্দুল হান্নান বেশকিছু দিন ধরেই জ্বর, ঠাণ্ডা ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। শ্বাসকষ্ট বৃদ্ধি পেলে রবিবার সকালে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন ওই পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা রিপোর্ট আসার পরে জানা যাবে।
পুলিশ সদস্য আব্দুল হান্নানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর কবির। উল্লেখ্য, করোনার সংক্রমণ থেকে জনগণকে রক্ষা করতে চুয়াডাঙ্গা জেলা পুলিশের সদস্যরা প্রথম সারির যোদ্ধা হিসেবে কাজ করছেন।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া