হোম » প্রধান সংবাদ » বগুড়া ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

বগুড়া ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

এম.এ রাশেদ (বগুড়া) জেলা প্রতিনিধিঃ  বগুড়ার ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ ফেরদৌস শেখ (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটককৃত ফেরদৌস শেখ ধুনট পৌর এলাকার সদর পাড়ার নুতু শেখের ছেলে।
থানা সৃত্রে জানা যায়, ফেরদৌস শেখ এলাকায় মাদক দ্রব্য বিক্রি করতে ছিলো। গোঁপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ধুনট থানার এসআই প্রদীপ কুমার বর্মন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ী থেকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করে।
ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, আটককৃত মাদক ব্যবসায়ী ফেরদৌস শেখের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে থানা হাজত থেকে আদালতে প্রেরন করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!