
আবু তারেক বাঁধন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে ভাত রান্না করার সময় আগুনে পুড়ে গেছে ১০ টি বাড়ি। এতে ১২ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এতে পাশপাশি বাস করা ১২টি বসতঘরসহ সব কিছু পুড়ে ছাই হয়েছে। আগুনের ঘটনায় সেই গ্রামের রুবেলের বউ ফুলবানুর হাত আগুনে ঝলসে যাওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে পীরগঞ্জ উপজেলার ৭নং হাজীপুর ইউনিয়নের ভেবরা নামক গ্রামে এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত ঘটলে ১০টি বাড়ি পুরে ছায় হয়েজাই ক্ষতিগ্রস্তদের মধ্যে হচ্ছে খয়রাত আলী,পশির,খালেক, রুবেল,সুয়েল,আইনুল,মেমরুল, খলিল ও রুবেলের বাড়ি পুড়ে যায়। এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে শুকনো খাবার ও কম্বল বিতরণ করেছেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২