
খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় গলায় ওড়না পেঁচিয়ে ঝর্ণা বেগম (২৫) নামের এক গৃহবধুর আত্মহত্যা করেছে।শুক্রবার (২১ আগস্ট) সকালে উপজেলার কাগজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার কাগজিপাড়া এলাকার মুনসুর আলী জোয়াদ্দারের মেয়ে ও নোয়াকাঠি এলাকার আলামিন শেখ তার বাড়িতে বসবাস করে আসছে।
ঘটনার দিন পারিবারিক কলহের জের ধরে ঝর্ণা সকলের অজান্তে নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। ঘটনা প্রসংগে থানা পুলিশের এসআই মোঃ আইয়ুব আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় ঝর্না বেগমের পিতা বাদি হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান