হোম » প্রধান সংবাদ » শরণখোলা উপজেলার পাঁচ রাস্তার মোড়ে ১৪ লক্ষ টাকা ব্যয়ে শৌচাগার নির্মান কাজের উদ্বোধন

শরণখোলা উপজেলার পাঁচ রাস্তার মোড়ে ১৪ লক্ষ টাকা ব্যয়ে শৌচাগার নির্মান কাজের উদ্বোধন

মোঃনাজমুল ইসলাম শরণখোলা প্রতিনিধিঃ শরণখোলায় উপজেলার প্রানকেন্দ্র রায়েন্দা বাজার পাঁচ রাস্তার মোড়ে শুক্রবার(২১ আগষ্ট ) সকাল ১০ টায় ১টি অত্যাধুনিক গণ-শৌচাগার নির্মাণ কাজের উদ্বোধন করলেন ৩ নং রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আসাদুজ্জামান মিলন।
উদ্ভোদন কালে আসাদুজ্জামান মিলন বলেন, সাধারণ জনগণের দীর্ঘদিনের দাবি ছিলো এই জন শৌচাগার নির্মাণের। কর্মমুখি সকল মানুষদের শৌচকর্মের প্রয়োজনে বিভিন্নভাবে বিরূপ পরিস্থিতির সম্মুখীন হতে হয়। বিশেষভাবে নারীসমাজ এ ক্ষেত্রে সবচাইতে বিব্রতকর পরিস্থিতে পড়েন। তাই জনগুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে পাবলিক টয়লেট নির্মাণকে গুরুত্বসহকারে বিবেচনায় নিয়ে ইউনিয়ন পরিষদের অর্থায়নে ২ লক্ষ টাকা ব্যায়ে জায়গা বরাট করে।
মানুষের দৈনন্দিন প্রয়োজনে পাঁচ রাস্তার মোড় বসবাসরত ও বহিরাগতদের প্রাকৃতিক ডাকে সাড়া দিতে প্রয়োজনীয় সুযোগ সুবিধা সম্বলিত আধুনিক গণ- শৌচাগার স্বাস্থ্য সুরক্ষা ও পরিচর্যা একটি আবশ্যকীয় উপাদান এই শৌচাগার নির্মাণ কাজের উদ্ভোদন করা হলো। এই খাতে সরকারের জনস্বাস্হ্য প্রকৌশলী অধিদপ্তরের ১৪ লক্ষ টাকা বরাদ্দের প্রকল্প অনুযায়ী জনস্বার্থে এই শৌচাগার নির্মাণ কাজ বাস্তবায় সু-সম্পন্ন করে স্বাস্থ্য নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা জনস্বাস্হ্য প্রকৌশলী কর্মকর্তা জনাব মেহেদী হাসান, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান জনাব জালাল আহম্মেদ রুমি,যুবলীগ নেতা লুৎফুল বারী চয়ন, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান আসাদ,মোঃ ফরিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!