
জাহেদুর রহমান সোহাগ, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক প্রতিবন্ধী চায়ের দোকানদারের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) সকালে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের রাজারহাট বাজার এলাকার একটি কালভার্টের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। সে একই ইউনিয়নের দক্ষিণ খন্ডলিয়া পাড়া এলাকার মো. নুরুচ্ছাফার ছেলে মোঃ জাফর । পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার সকালে ছোট বাচ্চারা খেলা করার সময় একটি কালভার্টের নিচে জাফরের রক্তাক্ত লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। তবে এই ঘটনা কে বা কারা ঘটিয়েছে সে ব্যাপারে কিছু জানা যায়নি।
নিহত জাফর জন্মগত ভাবে একটি পায়ের সমস্যাজনিত কারণে প্রতিবন্ধি। সে রাজার হাটের পশ্চিম মোড়ে ভাসমান একটি চায়ের দোকান করে সংসার চালাতো। প্লাস্টিক মোড়ানো এই ভাসমান চায়ের দোকানের মালামালগুলো রাতে পাশের একটি দোকানে রেখে যেতেন। তবে যেই দোকানে মালামাল রাখতেন সেটি কয়েকদিন ধরে বন্ধ থাকায় গত চারদিন ধরে রাতে তিনি দোকানেই থাকছিলেন। আর এটাই তার স্বামীর জন্য কাল হয়ে দাড়িয়েছে বলে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী দিলুয়ারা বেগম।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার ইসলাম শামীম। তিনি ঘটনাস্থলের বিভিন্ন আলামত সংগ্রহ করেন এবং সংশ্লিষ্ট বিভিন্ন দিক খতিয়ে দেখেন। এই সময় স্থানীয়দের সাথেও কথা বলেন তিনি।ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “উদ্ধারকৃত লাশের ঘাড়ে ও গলায় ধারালো অস্ত্রের গুরুতর যখম রয়েছে। প্রাথমিক ভাবে এটি পরিকল্পিত হত্যাকান্ড বলে মনে হচ্ছে। আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করছি। ঘটনার সুষ্ঠুভাবে তদন্ত করে জড়িত আসামিদের আইনের আওতায় আনা হবে।”

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী