
মোস্তাফিজুর,নাটোর প্রতিনিধি:bনাটোরের বড়াইগ্রাম উপজেলার গড়মাটি এলাকা থেকে জাবেদ আলী(৬৮)নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ শুক্রবার সকালে গড়মাটি এলাকার কুন্ডু ব্রিকস ইট ভাটার সামনে নাটোর-পাবনা মহাসড়কের পাশে থেকে মরদেহ উদ্ধার করা হয়।মৃত জাবেদ আলী মেহেরপুর জেলার সুবিদপুর খানপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়,আজ সকালে স্থানীয়রা মরদেহটি কুন্ডু ব্রিকস ভাটার সামনে মহাসড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।মৃত ব্যক্তিটি মলমপার্টির খপ্পরে পড়ে মারা যেতে পারে বলে প্রাথমিকভাবে পুলিশের ধারনা।মরদেহটি ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২