হোম » প্রধান সংবাদ » ২১শে আগষ্ট ভয়াবহ গ্রেনেড হামলার ১৬তম দিবস নওগাঁয় পালিত

২১শে আগষ্ট ভয়াবহ গ্রেনেড হামলার ১৬তম দিবস নওগাঁয় পালিত

জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: ইতিহাসের ভয়াবহতম গ্রেনেড হামলার ১৬তম দিবস পালিত হয়েছে নওগাঁয়। দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে জাতীয়, দলীয়, ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতা ও আইভি রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নিরবতা পালন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, দপ্তর সম্পাদক আমিনুল রহমান সাবুসহ আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ, ছাত্র লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!