হোম » প্রধান সংবাদ » ভালুকায় হবিরবাড়ী যুবলীগের শোক দিবস উপলক্ষে আলোচনা সভা,দোয়া ও এতিমদের তবারক বিতরণ।

ভালুকায় হবিরবাড়ী যুবলীগের শোক দিবস উপলক্ষে আলোচনা সভা,দোয়া ও এতিমদের তবারক বিতরণ।

আরিফুল ইসলাম আরিফ,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ভালুকায় হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগের উদ্যোগে ১৫ই আগস্ট জাতির জনক বন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে সামাজিক দুরত্ব বজায় রেখে আলোচনা সভা,কোরআন খতম,দোয়া মাহফিল ও এতিমখানা মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে তবারক বিতরন করা হয়েছে।

২০ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলার হবিরবাড়ী সোনার বাংলা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল করিম রিপনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হানিফ মুহাম্মদ নিপুনের সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা,ভালুকা উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান খান রিপন,সাধারন সম্পাদক এজাদুল হক পারুল,উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান পিন্টু,রাসেল সরকার,অন্যদের মধ্যে হবিরবাড়ীর সাবেক চেয়ারম্যান হাজী নিজাম উদ্দিন,সাধারন সম্পাদক জুলহাস উদ্দিন মাষ্টার,হবিরবাড়ীর সাবেক চেয়ারম্যান হাজী নিজাম উদ্দিন,

 

সাধারন সম্পাদক জুলহাস উদ্দিন মাষ্টার,ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু,ইউপি সদস্য,প্যানেল চেয়ারম্যান বিল্লাল হোসেন,পৌর যুবলীগ সভাপতি আলমগীর হোসেন সোহেল,মোঃ আরাফাত,হাজী আশরাফুল ইসলাম,ইউনিয়ন যুবলীগের সদস্য তোফাজ্জল হোসেন সহ ইউনিয়নের সকল ওয়ার্ড যুবলীগের সভাপতি-সম্পাদক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারে শাহাদাৎ বরণ কারী সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।পরে এতিম সহ উপস্থিত সকলের মাঝে খাবার ও মাস্ক বিতরন করা হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!