হোম » প্রধান সংবাদ » বগুড়া ধুনটে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন

বগুড়া ধুনটে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন

এম.এ রাশেদ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনটের চিকাশি ইউনিয়নের বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন হয়েছে। ধুনট থানার আয়োজনে বুধবার বিকাল ৫টায় উপজেলার চিকাশি উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চিকাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল কাদির শিপনের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।
সভায় স্বাধীন বাংলাদেশের শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি এ প্রতিপাদ্যকে সামনে রেখে সভায় আরো বক্তব্য দেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত, ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, ধুনট থানার এসআই প্রদীপ কুমার বর্মন, রুহুল আমীন, আনিছুর রহমান, এএসআই আতিকুর রহমান, ধুনট থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি গোলাম সোবাহান, সাধারন সম্পাদক রেজাউল করিম রেজা, যুগ্ম সাধারন সম্পাদক শফিকুল ইসলাম চাঁন,
উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফি, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, চিকাশি ইউনিয়ন বিট পুলিশিং কমিটির সভাপতি শাহাদত হোসেন, সাধারন সম্পাদক আব্দুল হান্নান, ৪নং ওয়াড পুলিশিং কমিটির সাধারন সম্পাদক আমজাদ হোসেন,৩ নং ওয়াড বিট পুলিশিং কমিটির সাধারন সম্পাদক শাহিনুর আলম সরকার, মুক্তিযোদ্ধ আফজাল হোসন টগু, ইউপি সদস্য তোতা মিয়া ও শিক্ষক আব্দুল মজিদ প্রমুখ। আলোচনা সভা শেষে ফিতা কেটে অফিস উদ্বোধন করেন অতিথি বৃন্দরা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!