
কামরুল হাসান শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে দেউলী ইউনিয়নের ইউপি সদস্যকে প্রাণ নাশের হুমকি, থানায় জিডি। জানা যায়, শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়ন পরিষদের গত ৩০ জুলাই গরীব দুঃস্থদের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করার সময় স্ব স্ব ওয়ার্ডের ইউপি সদস্যরা পৃথক পৃথক ভাবে চাল বিতরণ করার একপর্যায়ে ১নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম তার ওয়ার্ডের দুঃস্থদের ভিজি এফ এর চাল সুষ্ঠু ভাবে বিতরণের পরিষদ সভাকক্ষে চাল নিতে গেলে সভাকক্ষের দরজায় দাড়িয়ে থাকা কান্দুপাড়া গ্রামের খয়বর আলী পুত্র পরিষদের বহিরাগত মোঃ জহুরুল ইসলাম ইউপি সদস্যকে লাঞ্চিত করে জন সম্মুখে মারপিট সহ প্রাণ নাশের হুমকি প্রদান করে।
এর প্রেক্ষিতে গত ১৮ আগষ্ট ইউপি সদস্য শিবগঞ্জ থানায় একটি জিডি করেন। বিষয়টি নিয়ে ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ঘটনার বিষয়ে আমি চেয়ারম্যাকে অবহিত করলেও চেয়ারম্যান এর ব্যবস্থা না করায় আমি আমার নিরাপত্তার জন্য থানায় একটি সাধারণ ডায়েরী করেছি। ভবিষ্যতে মামলা করার চেষ্টা করবো। এদিকে এলাকার অনেক সচেতন মানুষ বলেন, ইউনিয়নের সদস্য নয়, গ্রাম্য পুলিশও নয় তাই কেন পরিষদে চাল সহ অন্যান্য ক্ষেত্রে মাতব্বরী করবে। পরিষদে তো চেয়ারম্যান আছে সে তো ভাল। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান এর সাথে কথা বলার চেষ্টা করলে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২