হোম » প্রধান সংবাদ » সিরাজগঞ্জ-১ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করলেন নাসিম পুত্র জয়

সিরাজগঞ্জ-১ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করলেন নাসিম পুত্র জয়

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সদ্য প্রয়াত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের আসন সিরাজগঞ্জ-১ থেকে নৌকা প্রতিকের মনোনয়ন সংগ্রহ করলেন তার ছেলে প্রকৌশলী তানভীর শাকিল জয়। বুধবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবে মিল­াত মুন্না, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারি শেখ, প্রচার সম্পাদক শামসুজ্জামান আলো, যুব সম্পাদক বদরুল আলম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা, জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসূফ জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, কেন্দ্রীয় যুব মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জেদ্দা পারভীন রিমি, সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহম্মেদ, কাজিপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহজ্ব শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, সাবেক মেয়র জিএম তালুকদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার প্রমুখ।

এসময় জয় বলেন, আমার দাদা ও বাবা যে পথ অনুসরণ করে গেছেন, সেই অনুযায়ী আমিও কাজ করে যাবো। তিনি আরও বলেন, আমার বাবা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত দেশের পাশাপাশি স্থানীয় এলাকা বাসির ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে গেছেন বাবা যে সকল কাজ অসমাপ্ত রেখে গেছেন সেই সকল কাজ আমি সমাপ্ত করব। আশা করি আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়ে কাজ করার সুযোগ দিবেন।
আর যদি আমাকে মনোনয়ন না দেয়া হয়। দল থেকে যাকে মনোনীত করবে, আমি নৌকার স্বার্থে তার জন্য কাজ করে যাব।

সিরাজগঞ্জ ১ আসনের সকল জনগণ আমাকে নিরঙ্কুশ সমর্থন করেছে বলে দাবিও করেন তিনি। এর আগে নবম জাতীয় সাংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতিক থেকে নিয়ে এমপি নির্বাচিত হন মোহাম্মদ নাসিম এর পুত্র তানভীর শাকিল জয়। তখন এলাকার সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিন। কিন্তু দশম ও একাদশ জাতীয় নির্বাচনে ওই আসনে পুনরায় আওয়ামী লীগের নৌকা প্রতিক নিয়ে নির্বাচিত হন সদ্য প্রয়াত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। কিন্তু বৈসিক মহামারি করোনা ভাইরাস সংক্রামিত হয়ে মৃত্যু বরণ করেন নাসিম। এর পর আসনটি শূন্য ঘোষনা করা হয়। তাই উপনির্বাচনে বাবা আসনে নৌকার হাল ধরতে চান তানভীর শাকিল জয়। ওই নির্বাচনী এলাকায় সকল শ্রেণি পেশার মানুষ জয়কেই সংসদ সদস্য হিসেবে দেখতে চান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!