
জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় আলোচনা সভার মধ্যে দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে নওগাঁ কেডি সরকারী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামীম আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির আহবায়ক মাষ্টার হাফিজুর রহমান, যুগ্না-আহবায়ক আলহাজ¦ নাছির উদ্দিন আহম্মেদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম টুকু ও
আমনিুল হক বেলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন ও শফিউল আজম ওরফে ভিপি রানা, সাবেক এমপি রায়হান আকতার রনি, বিএনপির আহবায়ক শেখ আব্দুস শুকুর, যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, সাধারন সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক শফিউল আজম টুটুল, সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম পবলু, সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল কুদ্দুস পলাশ, সাংগঠনিক সম্পদক কামরুল আকতার নাহিদসহ জেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এর আগে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবুর অকাল মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২