
এম.এ রাশেদ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার তিন মাথায় এলাকার এক আবাসিক হোটেল থেকে সাংবাদিক পরিচয় দিয়ে ছিনতাইয়ের অভিযোগে দুই সাংবাদিককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপেরও অভিযোগ তোলা হয়।
মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে তাদের অবকাশ হোটেল থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন শ্যামল ও কাকলী। শ্যামল কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক শ্রমিক পত্রিকার ফটোগ্রাফার ও কাকলী দৈনিক বাংলা সমাচার ও বর্তমান কথার স্টাফ রিপোর্টার বলে নিজেদের দাবি করেন।
হোটেল কর্তৃপক্ষ জানান, মঙ্গলবার সন্ধ্যায় একটি মাইক্রোবাসে ছয়জন হোটেল অবকালে প্রবেশ করেন। হোটেলে প্রবেশ করেই তারা বিভিন্ন ধরনের হুমকি দেওয়া শুরু করেন। এ সময় হোটেলের মধ্যে থাকা অনেকের মোবাইল কেড়ে নেন তারা। হোটেল চিৎকার চেঁচামেচি শুনে নিচ থেকে লোকজন দুজন লোক উপরে উঠেন। তখন তাদের কাছ থেকেও মোবাইলে কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়।
পরে ওই হোটেল কর্তৃপক্ষ জেলা প্রশাসনের কর্মকর্তাদের খবর দিয়ে বলেন, তাদের হোটেলে কয়েকজন সাংবাদিক পরিচয় দিয়ে ছিনতাই করার জন্য এসেছে। তারা অসামাজিক কার্যাকলাপে লিপ্ত রয়েছেন। এর মধ্যে তাদের সাথা থাকা আরও কয়েকজন পালিয়ে যান। পরে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ও সহকারি কমিশনার মারুফ আফজাল রাজন সেখানে যান। এ সময় ওই দু্ইজনকে আটক করে বগুড়া সদর থানায় নিয়ে আসেন।
নির্বাহী হাকিম মারুফ বলেন, হোটেল কর্তৃপক্ষ অভিযোগ করছে, তারা হোটেলে ঢুকে ছিনতাই করছে। তবে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার মতো কিছু পাওয়া যায়নি। এ কারণে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।ওই হোটেলের নিচে একটি দোকানে কাজ করেন আতিক নামের এক ব্যক্তি। ঘটনার সময় তিনি উপরে উঠলে তার মোবাইলেও ‘ছিনতাইকারী’ কেড়ে নেন বলে অভিযোগ করেন।
তবে আটক এক নারী দাবি করছেন, তাদের কাছ থেকে মোবাইল, ম্যানিব্যাগ ও স্বর্নের চেইন কেড়ে নিয়ে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে তাদের বিরুদ্ধে। তারা বগুড়ায় তাদের প্রতিনিধি সম্মেলনে এসেছিলেন বলে দাবি করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তী বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২