
মোঃ কবির হোসেন, (সোনারগাঁ) নারায়ণগঞ্জঃ
চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক সেবন, মাদক বিক্রি, সন্ত্রাসী, চাঁদাবাজী ও বিভিন্ন অপরাধমুলক কর্মকাণ্ড প্রতিহত করতে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় গতকাল মঙ্গলবার দুপুরে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টি.এম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) মোঃ খোরশেদ আলম। অনুষ্ঠানে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সোনারগাঁও থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি গাজী মজিবুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি, সোনারগাঁ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন তুষার, সাংবাদিক পনির ভূঁইয়া, কেন্দ্রীয় যুব মহিলালীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরু প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা চুরি, মাদক ব্যবসা, নৌ চাঁদাবাজী ও বিভিন্ন অপরাধ মুলক কর্মকাণ্ড প্রতিরোধে থানা পুলিশের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা