
মো: তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী পিয়াল সাফান ট্রান্সপোর্টের মালিক এবং জীবননগর সোনারতরী কাউন্টারের পরিচালক সবার পরিচিত মুখ মোঃ খোকন (৩৮) মৃত্যুবরণ করেছেন। তিনি জীবননগরের মৃত শওকতের ছেলে।
মঙ্গলবার (১৮ই আগস্ট) জীবননগরের নিজ বাড়িতে দুপুর আনুমানিক ১টার সময় তিনি মৃত্যুবরণ করেন। তার শরীরে করোনা ভাইরাসের উপসর্গ ছিলো বলে জানা গেছে। তিনি জ্বর ও ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছেন তার এক ঘনিষ্ঠ বন্ধু। গতকাল সোমবার সকালে তিনি জীবননগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে করোনা পরীক্ষার জন্য নমুনা ও দিয়েছেন।
তবে অনেকেই বলছেন তিনি স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে আসার পর তিনি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন কিনা তা জানা যাবে। এর আগে গতকাল সোমবার (১৭ই আগস্ট) জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের এক ফুল ব্যবসায়ী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
এতেকরে উপজেলাবাসীর মধ্যে মারাত্মক করোনা আতঙ্ক বিরাজ করছে। করোনা প্রতিরোধে গৃহীত সকল কার্যক্রমএই উপজেলায় একেবারে ঝিমিয়ে পড়েছে। পাশাপাশি বাড়ছে মৃতের মানুষের তালিকা। গতকাল তার নমুনা সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জুলিয়েট পারউইন স্নিগ্ধা।

আরও পড়ুন
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২
নাচোলে নানান আয়োজনের মধ্যদিয়ে দূর্ণীতি প্রতিরোধ দিবস পালিত