
মো: তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের তড়িৎ পদক্ষেপে ধর্ষণ মামলার এক আসামি আটক হয়েছে। সোমবার সকালে (১৭ই আগস্ট) তাকে আটক করা হয়। ঘটনাসূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরশহরের পরানপুর গ্রামের রেজাউল হকের ছেলে রাজাবুল হক (১৯) একই গ্রামের এক মাদ্রাসা ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। রবিবার রাতে (১৬ই আগস্ট) ওই মাদ্রাসা ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে লম্পট রাজাবুল।
এই ঘটনা ওই মাদ্রাসা ছাত্রী বাড়িতে যেয়ে জানালে মেয়েটির মা বাদি হয়ে দর্শনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তড়িৎ পদক্ষেপ নিয়ে ধর্ষককে আটক করে দর্শনা থানা পুলিশ। সোমবারেই আসামিকে সংশ্লিষ্ট আদালতে সোপার্দ করা হয়ছে, আর মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুর রহমান। তড়িৎ পদক্ষেপ নিয়ে ধর্ষককে আটক করার জন্য এলাকাবাসী দর্শনা থানা পুলিশকে সাধুবাদ জানিয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২