হোম » প্রধান সংবাদ » নওগাঁর রাণীনগরে উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

নওগাঁর রাণীনগরে উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে উপজেলা আওয়ামীলীগের এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মফিজ উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি এ্যাড. ইসমাইল হোসেন, আনোয়ার হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক আবুল হাসনাত খাঁন হাসান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান পিন্টু,

 

জেলা পরিষদের সদস্য আব্দুল মান্নান প্রমুখ। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের সকল সভাপতি-সাধারন সম্পাদক এবং ৮টি ইউনিয়ন পরিষদের চেয়রম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি বলেন বর্তমানে নওগাঁ-৬ আসনটি শূন্য রয়েছে। দ্রুত এই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে দলীয় কোন নেতাকর্মীরা পক্ষপাতিত্ব মূলক আচরন ও কোন আইন-শৃঙ্খলা ভঙ্গ হয় এমন কর্মকান্ডে যেন কেউ জড়িয়ে না পড়ে। প্রধানমন্ত্রী যাকে নৌকা প্রতিক দেবেন তার হয়ে নির্বাচনে সকলকে কাজ করার আহব্বান জানান তিনি।
(২নং ছবি)

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!