
গোলাম রব্বানী দুলাল,আদমদিঘী উপজেলা প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। গত শনিবার সকালে আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা অর্ধ নির্মিত করন ও কালো পতাকা উত্তোলনের পর নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল এর উদ্ধোধন করা হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুস্পমাল্য অর্পন শেষে শহীদ মিনার প্রাঙ্গনে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার এ কে এম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অপর দিকে আদমদীঘি সদর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধ নির্মিত করন, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুস্পমাল্য অর্পন করা হয়।
দুপুরে বিভিন্ন মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা এবং বিকেলে দলীয় কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ ওয়াহেদুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খানসহ আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২