
মো: তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি :চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের (বিট নং-৭) শুভ উদ্বোধন করা হয়েছে। জীবননগর থানা পুলিশের আয়োজনে রবিবার (১৬ই আগস্ট) সকাল ১০টার সময় সীমান্ত ইউনিয়ন পরিষদের হলরুমে বিট পুলিশিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মোঃ আবু রাসেল।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয় এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্টে শাহাদতবরণকারী সকলের জন্য এক মিনিট নিরবতা পালন করা হয়। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়েনউদ্দিন মঈনসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও থানা পুলিশের অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ সময় জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশের কাজের গতি আগের থেকে আরও কয়েকগুণ বৃদ্ধি পাবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূল করতে সীমান্ত ইউনিয়নে বিট পুলিশ কার্যকরী ভূমিকা পালন করবে। যেকোন সমস্যার জন্য সীমান্ত ইউনিয়নের জনগণকে বিট পুলিশকে জানানোর জন্য তিনি অনুরোধ করেন। এতে তাদের সমস্যা আরও দ্রুত সমাধান হবে বলে তিনি আশাবাদী। উল্লেখ্য, সীমান্ত ইউনিয়নে বিট পুলিশের দায়িত্ব পালন করবেন এসআই ওসমান গণি ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২