
এম এ কাদির চৌধুরী ফারহান: মৌলভীবাজারে গত ২৪ করোনা উপসর্গ নিয়ে জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক নুরুল আলম নুমান ও করোনা আক্রান্ত হয়ে ৩ জনসহ মোট ৪ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারীর পরিবার সূত্রে জানা যায়, মৌলভীবাজার শহরের সুলতানপুর এলাকায় বসবাসকারী জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক নুরুল আলম নুমান করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। অপরদিকে শ্রীমঙ্গল শহরের সবুজবাগ এলাকার কাঞ্চন চক্রবর্তী শ্যামল ও দেবেশ দত্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। জ্বর, কাশি, শ্বাসকষ্ট সহ অন্যান্য উপসর্গ তাদের শরিরে দেখা দিলে ওই ৩ ব্যক্তিকে সিলেট নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে বিভিন্ন সময়ে তারা মারা যান।
এদিকে মৌলভীবাজার সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি অবস্থায় শুক্রবার বিকেলে শিল্পী আক্তার নামের এক নারীর মৃত্যু হয়েছে। তার বাড়ি মৌলভীবাজার পৌর এলাকার ৯ ওয়ার্ডের বড়কাপনে। ১৫ আগস্ট দূপুরে বিষটি নিশ্চিত করেছেন সিভিল সার্জন তাউহীদ আহমদ ও শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ সাজ্জাদুর রহমান। মৌলভীবাজার জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১২০৬ জন। হোম কোয়ারেন্টাইনে আছেন ৩১৫৩ জন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ১২ জন। সুস্থ হয়েছেন ৭২১ জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এ পর্যন্ত ২২ জন ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫৪ জনের।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক