
মিজানুর রহমানঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ আগষ্ট) বিকেলে উপজেলার পাটিকা পাড়া ইউনিয়নের প্রায় ১০৫ জন বন্যার্তদের হাতে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ খাবার তুলে দেন।
এতে চাল, গরুর মাংস, তেল, লবন, ডাল, মসলা, সাবান দেয়া হয়। পাটিকাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাহানা ফেরদৌসি সীমার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তোসাদ্দেক আলম রুবেল, সাবেক প্রচার সম্পাদক বরকত হোসেন, আওয়ামীলীগ নেতা মজিবুল আলম সাহাদাত।

আরও পড়ুন
রাষ্ট্রপতির পদত্যাগ, জল্পনার অবসান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান