
মোঃ ইসলাম ,ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবকলীগের জাতীয় শোক দিবস পালন। সামাজিক দূরত্ব বজায় রেখে ঠাকুরগাঁওয়ে জাতীয় জাতীয় শোক দিবস পালন করেছে স্বেচ্ছাসেবক লীগ। শনিবার দুপুর ১ টার দিকে ঠাকুরগাঁও জেলা সেচ্ছাসবকলীগের আয়োজনে শহীদ মিনার চত্বর থেকে একটি শোক র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ ডাক বাংলো চত্বরে গিয়ে শেষ হয়।
জেলা পরিষদ ডাক বাংলো চত্বরে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ঠাকুরগাঁও জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে পুষ্পস্তবক ও শ্রদ্ধা নিবেদন করে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয় ও তার আত্মার মগফিরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।
এসময় সংক্ষিপ্ত আলোচনায় ঠাকুরগাঁও জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ্ মো: এ্যাপোলোর সভাপতিত্বে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুজাহিদুর রহমান শুভ, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফেরদৌস, দপ্তর সম্পাদক আফরোজ মাহামুদ বিপু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক স্বপন কুমাত ঘোষ, উপজেলা কমিটির সহ-দপ্তর সম্পাদক আবু সাবা, দপ্তর সম্পাদক হাসনাত রুম্মন, পৌপৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি পান্না, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম তালাশ, সদর উপজেলা কমিটির সাবেক সহ সভাপতি সোয়াদ কুরাইশী, স্বেচ্ছাসেবক নেত্রী শিউলী আক্তার প্রমুখ।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ মো: এ্যাপোলো বলেন, ১৯৭৫ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধু স্মরণে দিবসটি গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়েছে। বঙ্গবন্ধু হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য