
এম.এ রাশেদ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে ৩০০ বণ্যা দুর্গত পরিবারের মাঝে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মাদ সিরাজের সৌজন্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বর ও গোসাইবাড়ী বাজার এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বণ্যা দুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।
এসময় বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. সাইফুল ইসলাম, আলী আজগর হেনা, জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান, ধুনট উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মতিন,যুগ্ন আহবায়ক আব্দুল খালেক মন্ডল, মাহবুবুর রহমান ফিরোজ, মুকুল হোসেন, ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন, যুগ্ম আহবায়ক ছানোয়ার হোসেন ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম আপেল প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২