
এম.এ রাশেদ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনট থানা পুলিশের আয়োজনে কালেরপাড়া বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন হয়েছে।শুক্রবার উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কান্তনগর বাজার চত্বরে উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জুলফিকার আলী মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি)কৃপা সিন্ধু বালা। এর আগে মাওলানা আব্দুল্লাহ হেল বাকীর কোরআন তেলাওয়াত ও সরুগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্রী বিপুল চন্দ্র মন্ডলের গীতা পাঠের মধ্য দিয়ে আলোচনা সভার শুভ সুচনা হয়।
সভায় স্বাধীন বাংলাদেশের শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি এ প্রতিপাদ্যকে সামনে রেখে সভায় আরো বক্তব্য দেন বগুড়া জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আরিফ ওপেল, ধুনট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ কামরুজ্জামান, ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও শেরপুর বিট কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি, ধুনট থানা কমিউনিটি পুলিশিং ফোরামের যুগ্ম সাধারন সম্পাদক শফিকুল ইসলাম চাঁন,
কালেরপাড়া কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক রেজাউল করিম, ঢাকা পিজি হসপিটালের ডা. অমল কুমার ঘোষ,শিক্ষক জহুরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাধারন সসম্পাদক শফিকুল ইসলাম চপল, ইউপি সদস্য রফিকুল ইসলাম চান্দু প্রমুখ। আলোচনা সভা শেষে ফিতা কেটে কার্যলয়ের উদ্ধোধন করেন প্রধান অতিথি (ওসি )কৃপা সিন্ধু বালা ও অন্যান্য অতিথি বৃন্দ। এসময় স্থানীয় নেতাকর্মী, জন প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, যুবসমাজ, অভিভাবকসহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২