
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের পানি উন্নয়ন বোর্ড উল্লাপাড়ার বিলসুর্য নদীর দু পাড়ে ৩০ হাজার ফলজ,বনজ বৃক্ষ রোপণ কর্মসুচির উদ্বোধন করেন। শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে উল্লাপাড়া পাট বন্দর সংলগ্ন সদ্য খননকৃত বিলসুর্য নদীর পূর্ব পাড়ে সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম সামাজিক দুরত্ব বজায় রেখে এ বৃক্ষ রোপণ কর্মসুচির উদ্বোধন করেন ।
এ সময় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ মোমিনুর রহমান, সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, উল্লাপাড়ার পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস, সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মিলটন হোসেন, মোঃ নাসির উদ্দীন, সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকত ওসমান প্রমুখ ।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা