
এম.এ রাশেদ বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার ধুনট থানার এসআই আল এমরানের বদলি জনিত কারনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত ১০টায় থানার হল রুমে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসআই প্রদীপ কুমার বর্মনের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান মিয়া, এসআই নুরুজ্জামান সরদার, আনিছুর রহমান, আকবর হোসেন, রিপন মিয়া, মজিবর রহমান, আব্দুর রাজ্জাক, আহসানুল হক, এএসআই রতন কুমার বর্মন,আব্দুল আজিজ,
আব্দুস সালাম, ইউনুস আলী, শরিফুল ইসলাম, কন্সেটেবল মিজানুর রহমান, নারী কন্সটেবল এলিনা আক্তার, সাথী খাতুন ও রানী খাতুন প্রমুখ। উল্লেখ্য, এসআই আল এমরান ২০১৯ সালের আগষ্ট মাসে পুলিশ হেট কোয়াটার থেকে ধুনট থানায় যোগদান করেন। ১২ আগষ্ট বুধবার রাতে তিনি রংপুর রেঞ্জে যোগদানের জন্য ধনট থানা থেকে বিদায় শুভেচ্ছা গ্রহন করেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২