
মিজানুর রহমান, (হাতীবান্ধা-পাটগ্রাম) প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ২,নং গড্ডিমারী ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আতিয়ার রহমানের সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন পুত্র বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজের অধ্যক্ষ, আবু বক্কর সিদ্দিক শ্যামল।
বৃহস্পতিবার ১৩ আগস্ট পিতার সুস্থতা কামনায় ফেসবুকে এক স্ট্যাটাস এর মাধ্যমে সবার উদ্দেশ্যে অধ্যক্ষ, আবু বক্কর সিদ্দিক শ্যামল লিখেন, ‘আমার “বাবা ” বীর মুক্তিযোদ্ধা জনাব ডাঃ মোঃ আতিয়ার রহমান, চেয়ারম্যান, গড্ডিমারী ইউনিয়ন পরিষদ, হাতীবান্ধা, লালমনিরহাট। তিনি করোনায় আক্রান্ত হয়ে ,আনোয়ার খান মডার্ন হাসপাতাল ধানমন্ডিতে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। আমার “বাবা”কে আল্লাহতালা সুস্থতা দান করুণ আমিন। আমার বাবার জন্য আপনাদের সকলের নিকট দোয়া প্রার্থী।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২