
এম এ কাদির চৌধুরী ফারহান: মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসন থেকে একাধিকবারের নির্বাচিত সংসদ সদস্য- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়েছেন। তিনি তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
কোভিড-১৯ এর উপসর্গ থাকায় মঙ্গলবার (১১ আগস্ট) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) পরিবেশ মন্ত্রীর নমুনা নিয়ে টেস্ট করলে আজ বুধবার (১২ আগস্ট) দুপুরে ফলাফল পজিটিভ আসে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচে) ভর্তি হচ্ছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২