
মোস্তাফিজুর,নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় মাছ ধরাকে কেন্দ্র করে কমেলা বেগম ও তার ছেলে মো: বাবু কে পিটিয়ে জখম করেছে ইউপি সদস্য মো: বাবুল প্রামানিক রবিবার দুপুরে উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের ০৭ নং ওর্য়াডের সদস্য বাবুল বাসুদেবপুর বেলঘরিয়া শিবপুর গ্রামের আমজাদ হোসেনের ছোট মেয়ে মাছ ধরার জন্য তার নিজ ভেঙ্গে যাওয়া জমিতে বড়শি ফেললে।বড়শি দিয়ে মাছ মারা দেখে ইউপি সদস্য বাবুল ক্ষিপ্ত হয়ে আমজাদের স্ত্রী কলেমা বেগম (৫৬) ও তার ছেলে বাবু (৩০) লাঠিসোটা দিয়ে পিটিয়ে জখম করে।
আহতদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। আমজাদ হোসেনের ছেলে বাবু জানান, আমার জমির পূর্বপাশে প্রায় ১ শতাংশ জমির মাটি ভেঙ্গে পুকুরের মাঝে চলে যায়, এতে করে আমার প্রায় দুই লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়, বেশ কয়েকবার গ্রাম্য শালিসে ও থানায় অভিযোগ করলে অভিযোগ তুলে নিয়ে তারা পুকুরের পাড় বেঁধে দিতে চাই, পরবর্তীতে তারা আর আমাকে পুকুরের পাড় বেঁধে দেয় না।
তবে ইউপি সদস্য বাবুল লাঠিসোটা দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ অস্বীকার করে বলেন,আমার লিজ নেওয়া পুকুরে বড়শি দিয়ে মাছ ধরা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বড়শিটি কেড়ে নিতে চেষ্টা করলে বড়শির সুতা ও কালায় বেধে হাত কেটে যায়। এ ব্যাপারে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, অভিযোগ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে শিশু বলাৎকারের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
মেধা, সততা ও মানবিকতার অনন্য প্রতীক: ঝিনাইগাতী থানার নতুন ওসি এস এম নূর-মোহাম্মদ