হোম » প্রধান সংবাদ » নওগাঁয় ১৬ বিজিবির ত্রাণ বিতরণ

নওগাঁয় ১৬ বিজিবির ত্রাণ বিতরণ

জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের উদ্যোগে অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার নওগাঁ সীমান্ত পাবলিক স্কুল মাঠে বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে সদর উপজেলার বিভিন্ন এলাকার ৬০০ টি অসহায় পরিবারের মাঝে এ ত্রান সামগ্রী বিতরন করা হয়। প্রধান অতিথি হিসেবে ত্রাণ সামগ্রী বিতরনের উদ্বোধন করেন রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ বিপিএমজি। এসময় নওগাঁ ব্যাটালিয়নের (১৬বিজিবি) অধিনায়ক লে: কর্ণেল একেএম আরিফুল ইসলাম পিএসসি, নওগাঁ ব্যাটালিয়নের (১৬বিজিবি) উপ অধিনায়ক এ টি এম আহসান হাবীব উপস্থিত ছিলেন।

এসময় কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ বিপিএমজি বলেন, করোনা ভাইরাসের প্রথম থেকে এপর্যন্ত প্রায় ১৫হাজার অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া সীমান্তের অসহায় ও দু:স্থ্যদের সহযোগিতা করার লক্ষ্য সবার সার্বিক সহযোগিতায় এই ত্রাণ সামগ্রীগুলো বিতরন করা হচ্ছে। এই কার্যক্রম আগামীতেও অব্যাহত রাখা হবে। তবে একই ব্যক্তি যেন একাধিকবার ত্রান না পায় সে দিকটিও আমরা দেখছি। এছাড়াও বিভিন্ন এলাকায় আমাদের বিজিবি সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছে। তবে সবাইকে করোনা ভাইরাস প্রতিরোধে নিয়ম ও স্বাস্থ্যবিধিগুলো সাধ্যমতো মেনে চলতে হবে।

কারণ একজন মানুষ যদি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তাহলে সে যদি স্বাস্থ্যবিধি ও নিয়মগুলো সঠিক ভাবে না মানেন তাহলে সেই ব্যক্তি আশেপাশের সবাইকে এই রোগে আক্রান্ত করবেন। এছাড়াও এই রোগ থেকে রক্ষা পাওয়ার সহজ একটি পদ্ধতি হলো আমাদেরকে প্রতিদিনই সূর্যের আলো গ্রহণ করতে হবে। উল্লেখ্য, ত্রান সামগ্রীর মধ্যে রয়েছে চাল ৬কেজি, ডাল ১কেজি, তেল ৫০০ গ্রাম, লবন ৫০০ গ্রাম, আটা ২ কেজি, সুজি ২৫০ গ্রাম ও বিস্কুট ১প্যাকেট।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!