
ময়মনসিংহের ভালুকা প্রতিনিধি: ভালুকায় করোনা ভাইরাসের ক্রান্তিকালে অগ্রণী ভূমিকা পালনকারী ব্যাক্তিত্ব পৌরসভার মেয়র পদপ্রার্থী,বিশিষ্ট সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা ইঞ্জিঃ মাসুদ পারভেজ করোনা যুদ্ধে জয়ী হয়ে পৌরবাসীর সেবায় ফিরছেন।তিনি করোনা ভাইরাস উপসর্গ পরীক্ষা করার পর করোনা প্রজেটিভ হওয়ার পর থেকে দীর্ঘদিন ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন।
ইঞ্জিঃ মাসুদ মহামারি করোনা ভাইরাসে ভালুকা পৌরসভার অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে নিজের জীবন বাজী রেখে নিজস্ব অর্থায়নে জনগণের কল্যাণে ত্রাণ বিতরণ এবং সেবা মূলক কাজ করতে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন থাকার পর সেখান থেকে তিনি নেগেটিভ আসার পর এবং শারীরিক সুস্থ হয়েই ভালুকা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ঈদের পরবর্তী শুভেচ্ছা বিনিময়সহ জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু এমপির সফরসঙ্গী হয়ে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
আওয়ামী লীগের দলীয় অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন নিয়মিত।ইঞ্জিঃ মাসুদ জানান,মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু এমপি মহোদয় চলমান ক্রান্তিকালে জনগনের সেবায় নিয়োজিত রয়েছেন এবং জনগণের সাথে ঈদ পরবর্তী কুশল বিনিময় সহ একটি আধুনিক ভালুকা প্রতিষ্ঠায় যথাযথভাবে কাজ করে যাচ্ছেন।সেই ধারাবাহিকতায় ভালুকা পৌরসভা আমি পৌরবাসীর সেবায় সর্বদা নিয়োজিত থাকতে চাই।সে জন্য সকলের কাছে দোয়া চাই।পৌরসভার এক আওয়ামী লীগ নেতা জানান,ইঞ্জিনিয়ার মাসুদ এর মতো তরুণ শিক্ষিত আওয়ামী লীগ নেতাদের বর্তমানে প্রয়োজন রয়েছে।তারা দেশের সেবা করতে ও পরিশ্রম করতে পারবে।এবং ভালুকার উন্নয়নে অংশীদারিত্ব ভূমিকা পালন করতে পারবে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান