হোম » প্রধান সংবাদ » বোরহানউদ্দিনে ২৮ বছরেও মেলেনি রাস্তা, পানি দিয়ে তাদের আসা যাওয়া 

বোরহানউদ্দিনে ২৮ বছরেও মেলেনি রাস্তা, পানি দিয়ে তাদের আসা যাওয়া 

জেএম.মমিন, বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নে বাথান বাড়ী গ্রামের দর্জি বাড়ীতে দীর্ঘ ২৮ বছর যাবৎ বসবাস করলেও ৬ পরিবারের আসা যাওয়ার  জন্য মিলেনি একটি রাস্তা ৷  বর্ষা মৌসুমে কখনো হাটু ৷ আবার কখনো তার চেয়ে বেশি পানির মধ্য দিয়ে আর শুকনো মৌসুমে খোলা আকাশের নিচে বিলের মধ্য দিয়ে চলাচল করতে হয় এই ৬ পরিবারের প্রায় ৫০ জন সদস্যকে ৷ মূল সড়ক থেকে প্রায় ৬শ ফুট দূরে বিলের মধ্যে বাস করে তারা ৷ তাই এলাকার মানুষের থেকে একটু বিছিন্ন ভাবেই জীবনযাপন  তাদের ৷ রাস্তা না থাকায় স্বাভাবিক চলাফেরা করতে পারছে না পরিবার গুলো ৷ সমস্যার সম্মুখীন ওই বাড়ীতে বসবাস করা মানুষ গুলো এবং শিক্ষার্থীরা ৷ তাই একটি রাস্তার জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি কামনা করছেন এখানে বসবাসরত পরিবারগুলো ৷
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!