প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১২:২১ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৯, ২০২০, ২:৫৮ পি.এম
বোরহানউদ্দিনে ২৮ বছরেও মেলেনি রাস্তা, পানি দিয়ে তাদের আসা যাওয়া

জেএম.মমিন, বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নে বাথান বাড়ী গ্রামের দর্জি বাড়ীতে দীর্ঘ ২৮ বছর যাবৎ বসবাস করলেও ৬ পরিবারের আসা যাওয়ার জন্য মিলেনি একটি রাস্তা ৷ বর্ষা মৌসুমে কখনো হাটু ৷ আবার কখনো তার চেয়ে বেশি পানির মধ্য দিয়ে আর শুকনো মৌসুমে খোলা আকাশের নিচে বিলের মধ্য দিয়ে চলাচল করতে হয় এই ৬ পরিবারের প্রায় ৫০ জন সদস্যকে ৷ মূল সড়ক থেকে প্রায় ৬শ ফুট দূরে বিলের মধ্যে বাস করে তারা ৷ তাই এলাকার মানুষের থেকে একটু বিছিন্ন ভাবেই জীবনযাপন তাদের ৷ রাস্তা না থাকায় স্বাভাবিক চলাফেরা করতে পারছে না পরিবার গুলো ৷ সমস্যার সম্মুখীন ওই বাড়ীতে বসবাস করা মানুষ গুলো এবং শিক্ষার্থীরা ৷ তাই একটি রাস্তার জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি কামনা করছেন এখানে বসবাসরত পরিবারগুলো ৷
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.