
চন্দন মৃধা,শ্রীনগর থেকেঃ আড়িয়াল বিলের শ্রীনগর উপজেলার মদনখালী দক্ষিনেরর শেষ প্রান্তে পল্লী বিদ্যুতের খুটিটি যে কোন সময় পানিতে পড়ে যেতে পারে এবং বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে বলে মনে করেন এলাকাবাসী।
দীর্ঘদিন যাবৎ খুটিটি কাত হয়ে আছে প্রতিদিন প্রাকৃতিক লীলা ভূমি দেখার জন্য আলিয়াল বিলে পর্যটকদের আগমন চলছে, বিলের প্রাকৃতিক রুপ অবলোকন করার জন্য, ইন্জিন চালিত নৌকা ও বোট গুলি এখান দিয়ে চলাচল করে।
অত্র এলাকাবাসী মনে করেন ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুটি জরুরিভাবে মেরামত না করলে, যেকোন সময় কারেন্টের তারের সাথে লেগে প্রানহানির ঘটনা ঘটতে পারে।
দ্রুত বিপদজনক এই কাত হয়ে যাওয়া খুটিটি মেরামত করার জন্য পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন অত্র এলাকাবাসী।

আরও পড়ুন
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২
নাচোলে নানান আয়োজনের মধ্যদিয়ে দূর্ণীতি প্রতিরোধ দিবস পালিত